রিমালের মধ্যে সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ২২:৪৯আপডেট : ২৮ মে ২০২৪, ১৪:১৭

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে  ভারী বৃষ্টিপাত হচ্ছে রাজধানীতে। এই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যেই ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার থেমে থাকেনি।  প্রাকৃতিক দুর্যোগ ও বৈরি আবহাওয়ার মধ্যে তৃতীয় দিনে ২৮টি ইভেন্ট হয়েছে। এর মধ্যে ১০টি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড। 

প্রথম দুই দিনে সাঁতারে হয়েছে ৬টি রেকর্ড। তৃতীয় দিনে হয়েছে ১০টি রেকর্ড। সব মিলিয়ে এ পর্যন্ত হয়েছে ১৬টি রেকর্ড।

সোমবার মেয়েদের ১৩-১৪ বছর বিভাগে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে রেকর্ড গড়েন বিকেএসপির ফাতিহা মাহতাব মাইশা। তিনি সময় নেন ২ মিনিট ৫১.৬৪ সেকেন্ড। ছেলেদের ১৮-২০ বছর বিভাগে ১০০ মিটার বাটার ফ্লাইয়ে রেকর্ড গড়েছেন বিকেএসপির মো. তোফায়েল। তিনি সময় নেন ৫৮.৭৮ সেকেন্ড। 

এরপর ২০০ মিটার বাটার ফ্লাইয়ে (১৫-১৭ বৎসর বালিকা) বিকেএসপির পলি খাতুন রেকর্ড করেন। তিনি সময় নেন ২ মিনিট ৫৫.২১ সেকেন্ড। ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলতে (১১-১২ বৎসর বালক) বিকেএসপির মোহাম্মদদ তৌফিক ২ মিনিট ৩৭.৫১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেন।

এরপর ১০০ মিটার ফ্রি স্টাইলে (১৮-২০ বৎসর যুবতী) বিভাগে বিকেএসপির মোছা. এ্যানি আক্তার রেকর্ড গড়েন ১ মিনিট ০৮.৬৩ সেকেন্ড সময় নিয়ে।

৫০ মিটার ফ্রি স্টাইলে (১৫-১৭ বৎসর বালক) রেকর্ড গড়েছেন বিকেএসপির মনির খান তন্ময়। তিনি সময় নেন ২৫.৪৫ সেকেন্ড। ৫০ মিটার ফ্রি স্টাইল (১৫-১৭ বৎসর বালিকা) ইভেন্টে বিকেএসপির পলি খাতুন রেকর্ড গড়েছেন। তিনি সময় নিয়েছেন ২৯.৮৪ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রি স্টাইলে (১৩-১৪ বৎসর বালিকা) নতুন রেকর্ড গড়েছেন বিকেএসপির মাইশা আক্তার মীম। তিনি সময় নেন ৫ মিনিট ২৮.৬৯ সেকেন্ড। 

৪০০ মিটার ফ্রি স্টাইলে (১৮-২০ বৎসর যুবতী) বিভাগে নতুন রেকর্ড গড়েছেন এ্যানি আক্তার। বিকেএসপির সাঁতারু সময় নেন ৫ মিনিট ১৯.০৬ সেকেন্ড। এরপর ৫০ মিটার ফ্রি স্টাইলে ১১-১২ বৎসর বালক বিভাগে রেকর্ড গড়েন বিকেএসপির মো. তৌফিক। তিনি সময় নেন ২৮.০৫ সেকেন্ড। 

বিকেএসপির সাঁতারু তোফায়েল সেরা সাঁতারুর দৌড়ে এগিয়ে আছেন এবার। মিরপুর সুইমিং পুলে সাঁতার শেষে বলছেন, 'এবার আশা আছে সেরা সাঁতারু হওয়ার।বিকেএসপির সুযোগ সুবিধা ভালো। টাইমিং নিয়েও আমি সন্তুষ্ট। তবে এবার একটা ইভেন্টে আরও ভালো করা উচিত ছিল। সব মিলিয়ে রেকর্ড এসেছে কয়েকটা ইভেন্টে, এতেই খুশি।'

তৃতীয় দিন পর্যন্ত বিকেএসপি ৬৮টি সোনা, ৪৪টি রুপা  ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম