জাতীয় বয়সভিত্তিক সাঁতার

চ্যাম্পিয়ন বিকেএসপি, সেরা সাঁতারু তোফায়েল ও অ্যানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৮ মে ২০২৪, ১৯:৪৪

শেষ হলো সাইফ পাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। তিন দিনের এই প্রতিযোগিতায় পুলে ঝড় তোলেন সাঁতারুরা, যেখানে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে ট্রফি তুলে নিয়েছে তারা। একই দিনে সেরা ছেলে ও মেয়ে সাঁতারু হয়েছেন তোফায়েল আহমেদ ও মোছা. অ্যানি আক্তার।

মোট ৮৪টি সোনা, ৫৭টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আর ৫টি সোনা, ৭টি রুপা ও ২২টি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ কিশোরগঞ্জ নিকলী সুইমিং ক্লাব। 

৯টি সোনা ও একটি রুপা গলায় ঝুলিয়ে ছেলেদের বিভাগে সেরা সাঁতারু হয়েছেন বিকেএসপির তোফায়েল। এর মধ্যে ২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডও রয়েছে এই সাঁতারুর।

মেয়েদের বিভাগে সেরা সাঁতারু অ্যানিও বিকেএসপির, ১২টি সোনা জিতেছেন। এর মধ্যে ৫টিতেই গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। 

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার আরও ২০টি ইভেন্ট হয়েছে মএদিন রেকর্ড হলো চারটি। তিন দিনে সব মিলিয়ে সাঁতারে রেকর্ড হয়েছে ২০টি। 

বিকেএসপির দ্বাদশ শ্রেণির ছাত্র তোফায়েল ২০১৪ সালে প্রথম বয়সভিত্তিক সাঁতারে অংশ নিলেও আগে কখনও সেরা সাঁতারু হতে পারেননি। এবার স্বপ্নপূরণের আনন্দ, ‘এবার আমার আত্মবিশ্বাস ছিল যে, সেরা সাঁতারু হতে পারবো। আমার প্রস্তুতি ভালো ছিল। অনেকগুলো ইভেন্টে অংশ নিয়ে একটু কষ্ট হয়েছে। কিন্তু সেই কষ্ট ভুলে গেছি সেরা সাঁতারু হওয়ার পর। আমি দেশের হয়ে একদিন এসএ গেমসে সোনা জিততে চাই।’

অ্যানির অবশ্য সেরা সাঁতারু হওয়ার অভিজ্ঞতা আগেও দুইবার হয়েছে। ২০১৯ ও ২০২২ সালের পর আবারও সেরা হতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘দ্বিতীয় দিনে আমি অনেক পেছনে পড়ে গিয়েছিলাম। কোনও রেকর্ড হয়নি সেদিন। ভেবেছিলাম এবার হয়তো আমি সেরা সাঁতারুর পুরস্কার পাবো না। কিন্তু পরের দুই দিন আবারও নিজের সেরা টাইমিং করে সাঁতরেছি। শেষ পর্যন্ত সেরা হতে পেরে খুব ভালো লাগছে।’

যদিও নিজের টাইমিং নিয়ে খুব একটা খুশি নন অ্যানি, ‘এই টাইমিং নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করা অসম্ভব। এজন্য আমাকে আরও টাইমিংয়ে উন্নতি করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’

প্রতিযোগিতা শেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়ামন্ত্রী পাপন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি এডমিরাল এম নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি