থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৭:২৯আপডেট : ০২ জুন ২০২৪, ২২:২৬

গ্রুপ পর্বের মতো নকআউটেও দারুণ পারফরম্যান্স বাংলাদেশের। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্টে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। এনিয়ে চতুর্থবারের মতো ট্রফি ছোঁয়া দূরত্বে এসে পৌঁছেছে আরদুজ্জামান-জিয়াউর রহমানরা।

রবিবার মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ নিজেদের দাপট দেখাতে থাকে। অধিনায়ক আরদুজ্জামান মুন্সী প্রথম রেইডেই চার পয়েন্ট এনে দেন। এরপর পয়েন্ট নেওয়ার অভিযান চলতে থাকে।

প্রথমার্ধেই ২৩-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পরও একই তাল-লয়ে চলতে থাকে। ৪১-১৮ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হয়। এই ম্যাচে বাংলাদেশ তিনবার প্রতিপক্ষকে অল আউট করে লোনা পায়।

ম্যাচসেরা আরদুজ্জামান। চারটি টুর্নামেন্টে এনিয়ে ৬ বার ম্যাচ সেরা হলেন তিনি। 

সোমবার বাংলাদেশের ফাইনালে প্রতিপক্ষ নেপাল। দ্বিতীয় সেমিফাইনালে তারা হারিয়েছে আফ্রিকান দল কেনিয়াকে। আরদুজ্জামান ম্যাচশেষে বলেছেন, ‘আমি ম্যাচসেরার কথা চিন্তা করি না। দল নিয়ে চিন্তা করি, কীভাবে দলকে জয় এনে দেওয়া যায়।’

ফাইনাল নিয়ে আশাবাদী তার কণ্ঠ, ‘প্রতিটি দল অনেক ভালো। নেপাল ভালো দল। আমাদের আত্মবিশ্বাস আছে। দল ভালো আমাদের। আমরা আশাবাদী চ্যাম্পিয়ন হতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান