নারী হ্যান্ডবলে আনসারের রাজত্ব চলছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৭ জুন ২০২৪, ১৯:৫৭

নারী হ্যান্ডবল লিগে ২০১৮ সাল থেকে টানা চ্যাম্পিয়ন হয়ে আসছে আনসার ও ভিডিপি। আজ শুক্রবার ৩৫তম জাতীয় হ্যান্ডবল লিগের ফাইনাল শেষেও ট্রফি নিজেদের কাছে রেখেছে সার্ভিসেস সংস্থাটি। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে আনসার ৩৩-২৪ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে টানা সপ্তমবার শিরোপা হাতে নিয়েছে। 

দলের অধিনায়ক ইসমেত আরা আনসারের সঙ্গে যুক্ত রয়েছেন ২০০৮ সাল থেকে। আনসার দলে হ্যান্ডবলের সাফল্যের কারণ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমরা নিয়মিত অনুশীলনের মধ্যে থাকি। এছাড়া পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা হয়। এজন্যই আমরা হ্যান্ডবলে নিয়মিত চ্যাম্পিয়ন হচ্ছি।’

১৯৮৩ সাল থেকে হ্যান্ডবল লিগ শুরু হলেও দ্বিতীয় আসরেই আনসার চ্যাম্পিয়ন হয়। ১৯৮৪-৯৭ পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছিল আনসার। মাঝে দুই-তিন বছর লিগ হয়নি। এরপর বিরতি দিয়ে  ২০১৮ সাল থেকে তাদের  আধিপত্য আবার শুরু হয়েছে। 

চ্যাম্পিয়নের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন আনসারের খেলোয়াড় আলপনা আক্তার। শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল। এ সময় লিগের সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ ফেডারেশন ও দুই দলের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান