এবার প্যারিস অলিম্পিকের স্বপ্নভঙ্গ দিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৪, ১৬:৩০আপডেট : ১৬ জুন ২০২৪, ১৬:৩৪

গতবার ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও অলিম্পিকে খেলেছিলেন দিয়া সিদ্দিকী।  এবার তার নাম প্যারিস অলিম্পিকের জন্য দেওয়া হয়নি। তবে তুরস্কে চলমান প্যারিস অলিম্পিকে কোটা প্লেসের লড়াইতে হেরে শেষ সুযোগটি হারিয়েছেন তিনি।

রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর আজ নারীদের ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালের আগেই বাদ পড়েছেন।

নারী রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে খেলছেন দিয়া সিদ্দিকী ও শিমু আক্তার। দিয়া এলিমিনেশন রাউন্ডের ১/৪৮ পর্বে ডেনমার্কের আর্চারকে ৭-৩ সেট পয়েন্টে হারান। ১/২৪ পর্বে দিয়ার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী শিমু আক্তার। এক সেট হাতে রেখেই শিমুকে ৬-২ সেট পয়েন্টে হারান দিয়া। 

১/১৬ পর্বে  অবশ্য থেমে যায় বাংলাদেশের অন্যতম সেরা আর্চারের পথচলা। স্লোভেনিয়ার তিনকারার সঙ্গে ৭-৩ সেট পয়েন্টে হেরে গিয়ে অলিম্পিক রেস থেকে বিদায় নিয়েছেন। 

আজ অলিম্পিক কোটা প্লেস নিশ্চিত করতে না পারায় দিয়ার টানা দুই অলিম্পিক খেলা হচ্ছে না। 

আগামীকাল শেষ দিন রয়েছে রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের খেলা। বাংলাদেশের তিন আর্চারের যে কেউ  ব্রোঞ্জ পদক জিতলে সরাসরি অংশগ্রহণের সুযোগ মিলবে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম