প্যারিস অলিম্পিক নিশ্চিতের পর রুপা জয় সাগরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৪, ২৩:৫৪আপডেট : ১৭ জুন ২০২৪, ২৩:৫৪

তুরস্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে  বাংলাদেশের আর্চার সাগর ইসলাম সেমিফাইনালে উঠে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত করেছেন। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে অলিম্পিকে কোটা প্লেসের পাশাপাশি সাগর দেশের হয়ে রুপার পদকও জিতেছেন।

সাগর ইসলাম রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ফাইনালে  উজবেকিস্তানের আর্চার সাদিকভ আমিরখনের কাছে ৬-০ সেটে হারেন৷ পাঁচ সেটের খেলায় সরাসরি তিন সেট জেতায় আর বাকি দুই সেট খেলার প্রয়োজন হয়নি৷

সাদিকভ এই টুর্নামেন্টে র‍্যাংকিং রাউন্ডে প্রথম স্থান অর্জন করে আগে থেকেই ফেভারিট ছিলেন।

এর আগে, সাগর সেমিফাইনালে কিউবার আর্চার ফ্রাঙ্কো হুগোকে ৭-১ সেট পয়েন্টে হারিয়ে চমক দেখান৷ হুগো র‍্যাংকিং রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের