প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ইমরানুর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৪, ১৬:৪৫আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৬:৪৫

আর্চারি থেকে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। অন্যরা যাচ্ছেন ওয়াইল্ড কার্ড তথা দেশের জন্য বরাদ্দ কোটা নিয়ে। আপাতত এই কোটায় শুটার রবিউল ইসলামের পর দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম নিশ্চিত হয়েছে। ২৬ জুলাই প্যারিস অলিম্পিকে বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদ আপাতত  অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে। এছাড়া সাঁতার, গলফ ও বক্সিংয়ে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করছে।

অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রুততম মানব ইমরানুর রহমানের নাম আগেই বাছাই করে রেখেছে। 

বাংলাদশে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আব্দুর রকিব মন্টু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করবেন।’ 

ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করায় সেখান থেকে যাবেন প্যারিসে। বাকিরা ঢাকা থেকে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক