ভারতের জয়পুরে চলছে আএইচএফ মেনস ট্রফি। এশিয়া জোনের খেলাতে দুই বিভাগে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আজ ইয়ুথ ও জুনিয়র দুই বিভাগেই বাংলাদেশ হ্যান্ডবল দল হারিয়েছে মালদ্বীপকে।
ইয়ুথ অনূর্ধ্ব-১৮ বিভাগে বাংলদেশে ৪৭-২৮ গোলে মালদ্বীপকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ২০-১০ গোলে এগিয়ে ছিল।
আর জুনিয়র বিভাগ অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ৩৮-৩০ গোলে একই দলের বিপক্ষে জয় পায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১১ গোলে এগিয়ে ছিল।
রবিবার ইয়ুথ ও জুনিয়র দুই বিভাগের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।









