প্যারিস অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদকও চীনের

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৮:৪৭আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৮:৫২

মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে গত পাঁচটি অলিম্পিক গেমসে চলেছে চীনের আধিপত্য। এবারও সেই ধারা ধরে রাখলো তারা। চেন ই্উয়েন ও চ্যাং ইয়ানির হাত ধরে প্যারিস অলিম্পিক গেমসে দ্বিতীয় স্বর্ণপদকও জিতলো চীন।

শনিবার প্যারিস অলিম্পিক গেমসের প্রথম পদক জিতেছিল কাজাখস্তান। তাদের দুই শুটার আলেক্সান্ডার লে ও ইসলাম সাতপায়েভ ১০ মিটার মিশ্র দলগত এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। কিছুক্ষণ পর এই আসরের প্রথম স্বর্ণপদক গলায় ঝুলান একই ইভেন্টের দুই চীনা শুটার শেং লিহাও ও হুয়াং ইউতিং। দ্বিতীয় স্বর্ণপদকও জিতেছে চীন, তাদের দুই ডাইভার চেন ইউয়েন ও চ্যাং ইয়ানি মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং ইভেন্টে প্রথম হয়েছেন।

চেন ও চ্যাং দ্বৈতভাবে গত তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপসের চ্যাম্পিয়ন, প্যারিস অলিম্পিকে তাদের মোট পয়েন্ট ৩৩৭.৬৮। ২০০৪ অ্যাথেন্স গেমসের পর থেকে এই ইভেন্টে চীনের এটি টানা ষষ্ঠ অলিম্পিক স্বর্ণপদক। 

এর আগে শুটিংয়ে শেং ১৭ বছর বয়সী হুয়াংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার কিউম জি-হিউন ও পার্ক হা-জুনকে ১৬-১২ ব্যবধানে হারান তিনি।

কাজাখস্তানের লে ও সাতপায়েভ বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী জার্মান ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ ও আন্না জানসেনকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে অপ্রত্যাশিতভাবে ব্রোঞ্জ জেতেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী