প্যারিস অলিম্পিকের প্রথম ডোপপাপী সাজ্জাদ

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ২০:২৯আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২০:২৯

আগামী মঙ্গলবার অলিম্পিকে অভিষেক হওয়ার স্বপ্ন দেখছিলেন ইরাকের জুডো খেলোয়াড় সাজ্জাদ সেহেন। তার স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিলো। শুক্রবার আন্তর্জাতিক টেস্টিং এজেন্সির (আইটিএ) ঘোষণা অনুযায়ী, ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন এই ২৮ বছর বয়সী জুডোকা। তার রক্তে নিষিদ্ধ দুটি ড্রাগের নমুনা মিলেছে।

প্যারিসে কয়েকজন ক্রীড়াবিদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার মধ্যে সাজ্জাদ হলেন প্রথম ডোপপাপী। মঙ্গলবার ৮১ কেজি ওজন শ্রেণিতে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

অলিম্পিক গেমস চলাকালে অ্যান্টি ডোপিং কর্মসূচি চালানোর দায়িত্বে থাকা আইটিএ জানিয়েছে, সাজ্জাদ প্রাথমিকভাবে নিষিদ্ধ থাকবেন। তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক মামলা চলবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যান্টি ডোপিং নীতিমালা অনুসারেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

আইটিএ বলেছে, ‘এই নিষেধাজ্ঞার মানে হলো, এই ক্রীড়াবিদ অলিম্পিক গেমস চলাকালে কোনও খেলায় অংশগ্রহণ, কোচিং কিংবা ট্রেনিংও করতে পারবে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি