যুক্তরাষ্ট্রকে প্যারিসের প্রথম সোনা জিতিয়ে আবেগাপ্লুত ড্রেসেল

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১১:০০আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:১৬

অলিম্পিকে দলগত ৪x১০০ মিটার ফ্রি স্টাইল রিলে সাঁতারে বরাবর যুক্তরাষ্ট্রেরই আধিপত্য। ১৪ বারের মধ্যে ১০বারই এই ইভেন্টে বিজয়ী হয়েছে তারা। প্যারিসে এই ইভেন্ট দিয়েই জিতেছে প্রথম সোনা। যার নেতৃত্বে ছিলেন ২৭ বছর বয়সী কেলেব ড্রেসেল। তার সোনা জয়ী দলটিতে ছিলেন জ্যাক অ্যালেক্সি, ক্রিস গুইলিয়ানো ও হান্টার আর্মস্টং। ড্রেসেল ছিলেন দলটির অ্যাঙ্কর। ফিনিশিং লাইন পার করেছেন তিনি-ই।    

সোনা জিততে ৩ মিনিট ৯.২৮ সেকেন্ড সময় নিয়েছে তাদের দল। তার পর অস্ট্রেলিয়া ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছে রূপা। ইতালি ৩ মিনিট ১০.৭০ সেকন্ড সময় নিয়ে জিতেছে ব্রোঞ্জ। 

তিন অলিম্পিকে ড্রেসেলের এটি অষ্টম সোনা। উদযাপনের সময় রীতিমত আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। চোখে ছিল অশ্রু, ‘এটা নিয়ন্ত্রন করা যায় না। এটার ব্যাখ্যাও দেওয়া যায় না। পোডিয়ামে থেকে নিজের দেশে পতাকা উড়তে দেখা।’

তিন বছর আগে টোকিও অলিম্পিকেই ৫টি সোনা জিতেছেন ড্রেসেল। কিছু সময়ের জন্য বিরতি দিয়ে আবার কোয়ালিফাই করার জন্য যথা সময়ে খেলাটিতে ফিরেছেন। সতীর্থ গুইলিয়ানো ও অ্যালেক্সির প্রথম সোনার পদক হওয়ায় তাদের এভাবেই প্রশংসা করেন তিনি, ‘প্রথম সোনা জয়ের পর আমি মনে করতে পারি তখনকার অনুভূতি। মানে পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম। এটা কেউ কেড়ে নিতে পারে না।’

 

/এফআইআর/   
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম