অলিম্পিকে সেইন নদীর দূষণে বাতিল অনুশীলন 

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৪, ১১:০০আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:২৭

সেইন নদীর দূষণ বড় বিপাকে ফেলেছে প্যারিসের অলিম্পিক আয়োজকদের। ট্রায়াথলনের দ্বিতীয় দিনের অনুশীলন বাতিল করতে হয়েছে এই দূষণের কারণে। 

প্যারিসে শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে দূষণের মাত্রা বেড়েছে নদী প্রবাহে। যে কারণে সোমবার অনুশীলনের আর ঝুঁকি নিতে চাননি আয়োজকরা। তবে মঙ্গলবার পদকের ইভেন্টটি যথা সময়ে হবে এই ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। 

যৌথ বিবৃতিতে অলিম্পিক আয়োজক ও বিশ্ব ট্রায়াথলনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সাঁতারের ট্রেনিং সেশন বাতিল করার কারণ পানির যথাযথ মান... যার মাঝে পর্যাপ্ত নিশ্চয়তা নেই বলে অনুশীলন করা যাচ্ছে। 

মূলত প্যারিস ও তার আশেপাশে যে বৃষ্টি হয় তার ভিত্তিতে সেইন নদীতে পানির মানে হেরফের ঘটে। প্যারিস অলিম্পিকের আয়োজকরা অবশ্য বলছেন, মূল প্রতিযোগিতা শুরুর আগে নদীর পানির মান উন্নত হবে, এই ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টায় যে পূর্বাভাস রয়েছে তার ওপর ভিত্তিতে এই কথা বলছেন তারা।     

বসন্তে ব্যতিক্রমী বৃষ্টি আর গ্রীষ্মের শুরুতে পানি পরীক্ষায় যথাযথ মান বজায় রাখতে পারেনি এই নদী। বিশেষ করে জুলাইয়ের শুরুর দিক পর্যন্ত। দেখা গেছে ই.কোলাই ব্যাকটেরিয়া (যা প্রাণীর মলের মাধ্যমে পরিবেশের সংস্পর্শে আসে) কখনও কখনও অনুমোদিত সীমার চেয়ে ১০গুণ বেশি পাওয়া গেছে। 

উল্লেখ্য, গত এক দশকে ফরাসি কর্তৃপক্ষ সেইন নদীর দূষণ কমাতে প্রায় ১.৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে। 

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের