প্যারিস অলিম্পিকে কানাডাকে প্রথম সোনা এনে দিলেন ক্রিস্টা ডেগুচি। মেয়েদের অনূর্ধ্ব-৫৭ কেজি জুডো ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
ডেগুচি হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার মিমি হুহকে। কানাডিয়ান ইতিহাসে জুডোতে এটি প্রথম অলিম্পিক স্বর্ণপদক। প্যারিসে এটি সব মিলিয়ে কানাডার চতুর্থ পদক।
জাপানে জন্ম নেওয়া ডেগুচি ২০১৭ সাল থেকে তার বাবার জন্মভূমির হয়ে প্রতিনিধিত্ব শুরু করেন। ২০১৯ সালে প্রথম কানাডিয়ান হিসেবে জুডোতে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। ২০২৩ সালেও হন সবার সেরা।
টোকিও অলিম্পিকে সারাহ লিওনি সিসিকের কাছে হেরে বিদায় নেওয়ার পর প্যারিসে এই ফরাসি প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জিতে ফাইনালে ওঠেন ডেগুচি।
ফ্রান্সের ফেভারিট সিসিককে হারিয়ে জাপানের ফুনাকুবো হারুকা জিতেছেন ব্রোঞ্জ।









