সেইন নদীর দূষণে স্থগিত পুরুষদের ট্রায়াথলন

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৪, ১২:৫৪আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:৫৪

প্যারিসের সেইন নদীর দূষণে বাতিল হয়েছিল ট্রায়াথলনের অনুশীলন। তার পরেও মূল প্রতিযোগিতা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছিলেন। কিন্তু কোথায় কী! পুরুষদের ট্রায়াথলনের পূর্বনির্ধারিত ইভেন্টটি স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে নদীর দূষণের উচ্চ মাত্রা। ফলে ইভেণ্টটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

মঙ্গলবার হওয়ার কথা থাকলেও সেটি বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আয়োজকরা আগে বলেছিলেন, প্রতিযোগিতা শুরুর আগে পানির দূষণের মাত্রা গ্রহণযোগ্য সীমার মধ্যে চলে আসবে। কিন্তু প্রত্যাশামতো হয়নি কিছুই। তাই স্বাস্থ্যের কথা ভেবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ট্রায়াথলন।

যদি দেখা যায় বুধবার সকালেও ব্যাকটেরিয়ার মাত্রা বেশি তাহলে নারী ও পুরুষ দুই ইভেন্টের প্রতিযোগিতা শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হতে পারে। যদি সেদিনও সম্ভব না হয় তাহলে সুইম অংশটি বাদ করা হতে পারে। তার বদলে ডুয়াথলনে অংশ নেবেন অ্যাথলেটরা।   

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম