‘দুই কোরিয়ার পতাকাসহ সেলফি ও একটি স্যামসাং ফোন’

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৭:৫৬আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭:৫৬

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বৈরিতা অনেক পুরোনো। এই বছরের শুরুতে দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যকার উত্তেজনার কথা মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়। এবার তাদের একতা হলো ভাইরাল। প্যারিস অলিম্পিকের বিজয়মঞ্চে উত্তর ও দক্ষিণ কোরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়দের একসঙ্গে তোলা সেলফি এখন দক্ষিণ কোরিয়ায় ভাইরাল হয়েছে।

এই ছবিকে আন্তঃসীমান্ত একতার বিরল প্রদর্শনী হিসেবে অভিহিত করা হচ্ছে।

মঙ্গলবার চীন স্বর্ণ জেতে। আর উত্তর কোরিয়া জেতে রৌপ্য এবং দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ। দক্ষিণ কোরিয়ার লিম জং-হুন পদক বিতরণীর পর একটি গ্রুপ ফটো তোলেন।

উত্তর কোরিয়ার রি জং সিক ও কিম কুম ইয়ং, দক্ষিণের শিন ইউ-বিন ও বিজয়ী চীনের ওয়াং চুকিন ও সুন ইংশা- সবাই ছিলেন লিমের দক্ষিণ কোরিয়ান ফোন স্যামসাংয়ের ফ্রেমে।

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় দৈনিক জংআং ইলবো লিখেছে, ‘দুই কোরিয়ার জাতীয় পতাকাসহ একটি সেলফি ও ও একটি স্যামসাং ফোন।’

২০১৬ সালের পর এই প্রথমবার অলিম্পিকের বিজয়মঞ্চে উত্তর কোরিয়া। কোভিড মহামারির কারণে ২০২১ সালে টোকিও অলিম্পিকে তাদের অ্যাথলেটদের পাঠায়নি।

লিয়াম কোরিয়ান মিডিয়াকে বলেছেন, ‘তাদের রৌপ্য পদকজয়ী হিসেবে পরিচিত করে দেওয়ার সময় আমি তাদের অভিনন্দন জানিয়েছিলাম।’

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো বারবার সেলফি তোলার ভিডিও প্রচার করেছে। অনেক ধারাভাষ্যকার এই একতার দুর্লভ মুহূর্তের তাৎপর্য তুলে দরেছেন। একজন বলেছেন, ‘এটাই অলিম্পিকের সত্যিকারের চেতনা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক