অলিম্পিকে সাঁতরে সোনিয়া যা বললেন

তানজিম আহমেদ, প্যারিস (ফ্রান্স) থেকে
০৩ আগস্ট ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৮:৫৪

সোনিয়া খাতুনের ইভেন্ট দিয়ে আজ বাংলাদেশের প্যারিস অলিম্পিক অভিযাত্রা শেষ হয়েছে। ৫০ মিটার ফ্রি স্টাইলে তিনি ৩০ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ৩ নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ স্থানে থেকে বিদায় নিয়েছেন। 

লা ডিফেন্সে এই টাইমিং শেষে সোনিয়া বলেছেন, ‘চেষ্টা করেছিলাম আরও একটু ভালো করার। তা হলো না। অলিম্পিকের অভিজ্ঞতা ক্যারিয়ারে সামনের দিকে কাজে লাগবে।’

সাঁতার দলের কোচ আব্দুল হামিদও প্যারিস এসেছেন। সোনিয়ার টাইমিং নিয়ে তিনি বলেছেন, ‘অনুশীলন শুরু হয়েছে জুনের প্রথম সপ্তাহে। মাঝে ঈদের ছুটি ছিল। টাইমিং কমানোর জন্য যথেষ্ট সময় ছিল না।’

সাঁতারু সামিউল ইসলাম রাফি আগেই বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে। তিনি অবশ্য তার টাইমিং ০.০২ কমিয়েছেন। সেটা অবশ্য থাইল্যান্ডে তার উচ্চতর অনুশীলনে থাকার কারণেই হয়েছে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের মধ্যে রাফিই একমাত্র টাইমিংয়ের উন্নতি করেছেন। বাকি তিন জন নিজের সেরা টাইমিংয়ের অনেক পেছনে ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম