ইতিহাস গড়ে অলিম্পিকে নতুন দ্রুততম মানবী আলফ্রেড

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ০৩:৩৩আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৪:১১

শেলি অ্যান ফ্রেজার প্রাইস ট্র্যাক থেকে সরে দাঁড়িয়েছেন। তার অনুপস্থিতিতে অলিম্পিকে নতুন দ্রুততম মানবীর দেখা পেলো বিশ্ব। শনিবার মেয়েদের ১০০ মিটার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে সোনা জিতেছেন জুলিয়ান আলফ্রেড। সেন্ট লুসিয়াকে প্রথম কোনও অলিম্পিক পদক এনে দিলেন, তাও সোনা!

শুরু থেকে ট্র্যাকে গতির ঝড় তোলেন আলফ্রেড। বৃষ্টিভেজা ট্র্যাকে জাতীয় রেকর্ড ১০.৭২ সেকেন্ডে ফিনিশিং লাইন ছোঁন আলফ্রেড। বিশ্ব চ্যাম্পিয়ন ও রেস ফেভারিট শা’কারি রিচার্ডসন ১০.৮৭ সেকেন্ডে রৌপ্য জিতেছেন। ২০০০ সালের পর প্রথমবার স্প্রিন্টে কোনও মেডেল পেলো যুক্তরাষ্ট্র। তার স্বদেশী মেলিসা জেফারসন ১০.৯২ সেকেন্ড সময়ে ব্রোঞ্জ পেয়েছেন।

ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রেজার প্রাইস পঞ্চম অলিম্পিকে অংশ নিয়েছিলেন। কিন্তু সেমিফাইনালের কিছুক্ষণ আগে সরে দাঁড়ান তিনি। তার লেইনও ছিল খালি। 

শনিবার এই ইভেন্টে শেষ হলো জ্যামাইকার আধিপত্য। শেষ চারটি অলিম্পিক স্বর্ণ জিতেছিল তারা, সম্ভাব্য ১২টি মেডেলের মধ্যে ১০টি পেয়েছিল দেশটি।

আলফ্রেড জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বললেন, “আজ সকালে আমি ঘুম থেকে জেগে লিখেছিলাম ‘জুলিয়ান আলফ্রেড, অলিম্পিক চ্যাম্পিয়ন।’ মানে আমি নিজের প্রতি বিশ্বাস রেখেছিলাম, যেটা ছিল গুরুত্বপূর্ণ। সেন্ট লুসিয়া থেকে আসা আমার কাছে অনেক অর্থবহ। বিশ্ব ইনডোরেও আমি এটা করেছিলাম। আমি জানতাম সেন্ট লুসিয়ানরা এই রেস দেখবে। তারা ঘরে বসে উদযাপন করছে নিশ্চয়। আমার মনে হয় লোকেরা এখন সেন্ট লুসিয়াকে খুঁজছে। এই জয় এখনও হজম হয়নি, আস্তেধীরে হবে। দেশে ফিরে সবার সঙ্গে উদযাপনে যোগ দিতে অধীর হয়ে আছি আমি।”

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি