পুরুষ হয়েও নারী ইভেন্টে পদক জিতে ফিল্ডম্যানের অলিম্পিক ইতিহাস

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১৯:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৯:৫৮

কদিন ধরেই অলিম্পিকে ঝড় তুলেছে জেন্ডার ইস্যু। নারী বক্সিংয়ে আলজেরিয়ান ইমানে খেলিফকে ‘পুরুষ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সোশ্যাল মিডিয়া সরব। যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তার পাশেই থেকেছে। এরই মধ্যে খবর এলো, পুরুষ হয়ে নারী ইভেন্টে অলিম্পিক পদক জিতেছেন হেনরি ফিল্ডম্যান। না, তিনি ছদ্মবেশ কিংবা ট্র্যান্সজেন্ডার হয়ে রোয়িংয়ে আট জন নারীর বোটে চড়েননি। নিজের পরিচয় ধরে রেখেই সাফল্য পেয়েছেন তিনি। আর প্রথম অ্যাথলেট হিসেবে ফিল্ডম্যান অলিম্পিকে পুরুষ ও নারী দুই ইভেন্টেই পদক জয়ের কীর্তি গড়লেন।

টোকিওতে তিন বছর আগে পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন ফিল্ডম্যান। প্যারিস অলিম্পিকে নারী দলের ক্রু হিসেবেও একই কীর্তি গড়লেন তিনি।

রোয়িংয়ের নতুন নিয়ম অনুযায়ী, নারী দলের সঙ্গে কক্স হিসাবে থাকতে পারবেন পুরুষ। আবার পুরুষ দলেও কক্স হিসোবে থাকতে পারেন একজন নারী। কক্স শুধুমাত্র সহায়কের ভূমিকা পালন করবেন। 

২০১৭ সালে এই নিয়ম প্রবর্তন করে আন্তর্জাতিক রোয়িংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর এই সুবিধা নিয়েছে গ্রেট ব্রিটেনের নারী রোয়িং দল। তাতে সাফল্য মিলেছে।

৩৫ বছর বয়সী অভিজ্ঞ রোয়ার নারী দলের সঙ্গে ব্রোঞ্জ জেতার পর বললেন, ‘খুব বেশিদিন নয়, ২০১৭ সালে এই পরিবর্তন আনা হয়। কাউকে না কাউকে এটা করতেই হতো, আমার বেলায় সেটা হলো।’

রৌপ্যের লড়াইয়ে কানাডার চেয়ে কেভল ০.৬৭ সেকেন্ড পিছিয়ে ছিল গ্রেট ব্রিটেন। রোমানিয়া দাপট দেখিয়ে সোনা জিতেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী