এখনও সহায়তা পাওয়ার আশায় জিয়ার পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ২০:১৩আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২০:১৩

কত দ্রুত সময় চলে যায়। গত ৫ জুলাই দাবার বোর্ডে ঘুঁটি চালানো অবস্থাতেই না ফেরার দেশে চলে যান বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দেড় মাসেরও বেশি সময় পর আজ শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে মিলাদের আয়োজন করা হয়। জিয়ার আত্মীয়-স্বজন তো ছিলেনই, এসেছিলেন দাবা অঙ্গনের অনেকে।

জিয়াকে হারিয়ে শোকের সাগরে ভাসছে তার পরিবার। এমনকি আর্থিক টানাপড়েনের মধ্যে দিনাতিপাত করছেন তারা। দেশের দাবা তারকার মৃত্যুর পর অনেকেই তার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই সাহায্য এখনও আসেনি। আজ অনেককে কাছে পেয়ে জিয়ার স্ত্রী সুলতানা লাবণ্য আবারও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আকুল নিবেদন জানালেন, ‘বাবার স্বপ্ন পূরণে তাহসিন সুপার গ্র্যান্ডমাস্টার হতে চায়। এজন্য আমাদের আর্থিক সহায়তা প্রয়োজন। জিয়া সারাজীবন দাবাই খেলেছে। আমাদের এখন অনেক শূন্যতা। সংশ্লিষ্টদের অনুরোধ করছি পাশে এসে দাঁড়ানোর জন্য।’

ছেলের মিলাদে শোকার্ত মা বললেন, ‘আমার ছেলে এই ঘরেই সারাদিন দাবা খেলতো। দাবাই তার ধ্যানজ্ঞান। আমার খুব আদরের ছেলে। সরকার ও ফেডারেশন জিয়ার স্ত্রী ও ছেলের পাশে দাঁড়ালে খুবই উপকৃত হতো।’

জিয়ার মিলাদ মাহফিলে উপস্থিত ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম সহায়তার আশ্বাস দিলেন, ‘ফেডারেশনের আর্থিক সামর্থ্য নেই। আমাদের ফেডারেশনের দুই জন সহ-সভাপতি ও ব্যক্তিগতভাবে আমিও সহায়তা করবো। জিয়ার মৃত্যুর সময় আন্দোলন, এরপর সরকার পরিবর্তন এবং বন্যা পরিস্থিতি চলছে। পরিস্থিতির উন্নয়ন হলে আমরা ফেডারেশনের পক্ষ থেকে চেষ্টা করবো প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে জিয়ার পরিবারকে সাক্ষাৎ করানোর।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম