নারী বিশ্বকাপের পর বাংলাদেশ থেকে সরে গেলো আরেকটি টুর্নামেন্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩

দেশের বর্তমান পরিস্থিতিতে আগেই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। এবার সরে গেলো কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ৪০ দেশের অংশগ্রহণে ঢাকায় হচ্ছে না এই টুর্নামেন্ট। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সামগ্রিক অবস্থা দেখে কিছু দিন আগেই সেই চ্যাম্পিয়নশিপের ভেন্যু বদলে দক্ষিণ আফ্রিকার ডারবানে নেওয়া হয়েছে। 

ভেন্যু বদলে যাওয়ার পাশাপাশি প্রতিযোগিতার দিনক্ষণও বদলে গেছে। এখন ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর নির্ধারণ হয়েছে এর সূচি। কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের নতুন ভেন্যু প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আগেই ভেন্যু সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেও ঢাকায় ভেন্যু রাখতে পারিনি। এখন দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমাদের খেলাও অনিশ্চিত। আর্থিক বিষয়ে আগে সাধারণ সম্পাদক সহায়তা করতেন, তিনিও এখন নেই। ফলে অংশগ্রহণ বেশ কঠিন।’ 

কমনওয়েলথ কারাতে আয়োজনের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে অর্থও ব্যয় করেছিল। তাই হতাশা নিয়ে নয়না চৌধুরী বলেছেন, ‘আয়োজন নিয়ে আমাদের ভালো অর্থ ব্যয় হয়েছে। এখন ঢাকায় না হওয়ায় সব দিক দিয়ে ক্ষতি হয়ে গেল।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী