হাঙ্গেরিতে বাংলাদেশের দারুণ শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২

হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা  অলিম্পিয়াডে দারুণ শুরু করেছে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগের প্রথম রাউন্ডে লেসেথোর বিপক্ষে ৪ বোর্ডেই জয় তুলে নিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।

নিয়াজ মোরশেদ মোকেতে কারাবোকে, এনামুল হোসেন রাজীব লেবাজোয়া শেফেকে, ফাহাদ রহমান খালেমা সেচাবাকে ও মনন রেজা নীড় এমফানে থাবাংকে হারিয়েছেন। 

উন্মুক্ত বিভাগ হতে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য লড়াই করছেন। এছাড়া দুই ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক নর্মের জন্য খেলছেন। 

উন্মুক্ত বিভাগের পাশাপাশি নারী বিভাগেও বাংলাদেশ জয় তুলে নিয়েছে। প্রথম রাউন্ডে নারী দলের প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া। মেয়েদের দলও ৪টি বোর্ডে জয় পেয়েছে। নোশিন আঞ্জুম লিউ মিলাকে, ওয়ালিজা আহমেদ ওয়াহিদ চেলসিকে, নুসরাত জাহান আলো জেমস ভারনেসাকে ও ওয়াদিফা আহমেদ রিচার্ডস ত্রিশানকে হারিয়েছেন।

বাংলাদেশ নারী দলের আরেক দাবাড়ু আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। তিনি প্রথম রাউন্ডে খেলেননি। এছাড়া বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে রয়েছেন ন্যাশনাল ইনস্ট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম