বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন বাংলাদেশের নোশিন

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৫

বাংলাদেশের পুরুষ ও মহিলা দাবা দলের জন্য হতাশার দিন কেটেছে বৃহস্পতিবার। হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে হেরে গেছে তারা। তবে এই হতাশার দিনেও ফিদে মাস্টার নোশিন আনজুম নারী গ্র্যান্ডমাস্টার বুলমাগা ইরিনাকে রুখে দিয়ে চমক দেখান।

উন্মুক্ত বিভাগে পুরুষ দল ৩.৫-০.৫ ব্যবধানে শক্তিশালী ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১৫ বছর বয়সী ফিদে মাস্টার বান গিয়া হুইয়ের বিপক্ষে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার লি কুয়াং লিয়েমের কাছে হেরেছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড়কে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার লি তুয়ান মিন এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন হেরেছেন গ্র্যান্ডমাস্টার ট্রান তুয়ান মিনের কাছে।

মেয়েদের বিভাগে বাংলাদেশ ৩-১ এ হেরেছে রোমানিয়া দলের কাছে। ফিদে মাস্টার নোশিন আনজুম ও ওয়াদিফা আহমেদ তাদের বোর্ডের খেলায় ড্র করেছেন। নোশিন গ্র্যান্ডমাস্টার বুলমাগা ইরিনার সঙ্গে এবং ওয়াদিফা আন্তর্জাতিক মাস্টার সিয়ালাসু অ্যালেসিয়া-মিনহায়েলার সঙ্গে ড্র করেছেন।

ফিদে মাস্টার ওয়ালিজা আহমেদকে হারান গ্র্রান্ডমাস্টার কারমেন ভোউসু-জোগোজিনস্কি এবং নুসরাত জাহান আলো হেরেছেন আন্তর্জাতিক মাস্টার মিরুনা-দারিয়া লেহানির কাছে।

আজ শুক্রবার তৃতীয় রাউন্ডে বাংলাদেশের পুরুষ দল মুখোমুখি হবে সাইপ্রাসের। আর মেয়েরা খেলবে বারবাডোজের সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস