ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল শুরু মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৩

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)’র সদস্যদের নিয়ে আয়োজিত ‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২৪’ আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্পোর্টস রিপোর্টারদের এই কার্নিভাল উদ্বোধন করবেন।

টুর্নামেন্ট উপলক্ষে রবিবার বিওএ’র ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক, রায়হান আল মুঘনি ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই কার্নিভালে ওয়ালটন গ্রুপ শুরু থেকে সম্পৃক্ত। এবারও ওয়ালটন পরিবার বিএসজেএর সঙ্গে সম্পৃক্ত হলাম। আসলে এটা আমাদেরই ক্রীড়া উৎসব। মনে করি আমরা সবাই একই পরিবারভুক্ত। আশা করছি, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।’

বিএসজেএ’র সদস্যবৃন্দ দাবা, ব্যাডমিন্টন, শ্যুাটিং, কলব্রিজ, ক্যারম, টেবিল টেনিস, সাঁতার এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। প্রতি ইভেন্টের বিজয়ীদের জন্য থাকবে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা খেলোয়াড় নির্বাচিত ও পুরস্কৃত করা হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম