দাবাং দিল্লিতে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সেরা রেইডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২

প্রথমবার ভারতের প্রো কাবাডি লিগে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের অন্যতম সেরা রেইডার মো. মিজানুর রহমান।  

গত মাসের মাঝামাঝি সময়ে হওয়া নিলামে তাকে দাবাং দিল্লি কেসি কিনে নেয়। ১৩ লাখ টাকায় বাংলাদেশের রেইডার সেখানে খেলার সুযোগ পান। যদিও বাংলাদেশ থেকে ৮ জন খেলোয়াড় নিলামে ছিলেন। শুধু মিজানুর দল পেয়েছেন, বাকিরা অবিক্রিত থেকে গেছেন। 

মিজানুর এখন ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া লিগে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও পুলিশের খেলোয়াড় ছুটির জন্য চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া এখনও ভিসার জন্য আবেদন করেননি।

দুটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়া মিজানুর আশাবাদী কণ্ঠে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথমবারের মতো ভারতের প্রো কাবাডি লিগে সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। এখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ছুটির আবেদন করবো। এরপর ভিসার জন্য আবেদন করবো। আশা করি তাড়াতাড়ি দিল্লিতে দলের সঙ্গে যোগ দিতে পারবো।'

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি