বিশ্ব দাবা অলিম্পিয়াড

দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ১৭০ দেশের মধ্যে বাংলাদেশ ৭৮ ও ৮১তম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭

বিশ্ব দাবা অলিম্পিয়াডের শেষ দিন উন্মুক্ত বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই বিভাগে এবারই সবচেয়ে বাজে অবস্থানে থাকতে হলো তাদেরকে। ৭৮তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে উন্মুক্ত বিভাগ। আর মহিলা বিভাগে বাংলাদেশের অবস্থান ৮১তম। ১৭০ দেশের অংশগ্রহণে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত অলিম্পিয়াডে দাপট দেখিয়ে দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত।

আজ শেষ রাউন্ডে বাংলাদেশ উন্মুক্ত বিভাগে ৩-১ গেম পয়েন্টে হারায় দক্ষিণ কোরিয়াকে। টানা দুই রাউন্ডে জিএম নর্ম মিস করায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এই রাউন্ডে বিশ্রামে ছিলেন। দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় ড্র করেন। দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নিয়াজ মোর্শেদ জিতেছেন।

উন্মুক্ত বিভাগে বাংলাদেশ ২০১২ সালের ইস্তাম্বুল অলিম্পিয়াডে সবচেয়ে ভালো ফলাফল করেছিল। তাদের জন্য সেরা পঞ্চাশের আশেপাশে থাকা অপ্রত্যাশিত নয়। কিন্তু এবার তারা অনেক পেছনে থাকলো।

এদিকে নারী দলের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ৮২ বছর বয়সে টানা ছয় বোর্ড জিতে নজর কেড়েছেন। তিনি জিতলেও অন্যরা সমানতালে না জিততে পারায় দলীয় পয়েন্ট সেভাবে অর্জিত হয়নি। তাই ৮১ নম্বরে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের