হাঙ্গেরির বুদাপেস্ট শহরে সিক্স ডে আন্তর্জাতিক মাস্টারস দাবা এ-তে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৯ খেলায় একটি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম অর্জন করেছেন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার নর্মের পাশাপাশি চতুর্থ স্থান লাভ করেছেন। এটি তার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন। পাশাপাশি এ ইভেন্ট হতে রেটিং ১৩০ বৃদ্ধি করেছেন, তার বর্তমান রেটিং ১৯৮৮।
গ্র্যান্ডমাস্টারস দাবা বি-তে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হন। গ্র্যান্ডমাস্টারস দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন।
গ্র্যান্ডমাস্টারস দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন। মহিলা ফিদে মাস্টার মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থান পান।









