হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হলেন বাংলাদেশের নীড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ০১:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:১৮

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ শুরুতে ১৫ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন। তার পথ অনুসরণ করে এবার মনন রেজা নীড়ও একই বয়সে হলেন আন্তর্জাতিক মাস্টার। এর আগে নানান সময়ে জিল্লুর রহমান চম্পক, আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন সাগর ও ফাহাদ রহমান এই টাইটেল পেয়েছিলেন। তবে এরা কেউই পরবর্তীতে গ্র্যান্ডমাস্টার হতে পারেননি।

শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে নীড় অষ্টম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার পান্ডা সাম্বিতকে হারান।  আট রাউন্ডে ছয় পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন দাবাড়ু। 

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম লাগে। নীড়ের রেটিং  ২৪৫০।  দুটি নর্ম আগেই ছিল। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সকল শর্ত পূরণ হয়েছে। 

বাংলাদেশ দাবা ফেডারেশনের বিচারক হারুনর রশীদ বাংলাদেশি এই দাবাড়ুর আন্তর্জাতিক মাস্টার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন 'আজকের জয়ের ফলে নীড় আরেকটি নর্ম অর্জন করে আন্তর্জাতিক মাস্টার হওয়া নিশ্চিত করেছে ।' 

শনিবার হাঙ্গেরির টুর্নামেন্টে শেষ রাউন্ডে জিতলে নীড়ের গ্র্যান্ডমাস্টার হওয়ার একটি নর্ম অর্জন হবে। অন্য দিকে ফাহাদের আরও একটি জিএম নর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী দাবাড়ু ওয়াদিফা আগেই  আন্তর্জাতিক নর্ম অর্জন করেছেন।

/টিএ/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী