হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪, ১১:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৮:০৬

বুদাপেস্ট শহরে ফার্স্ট সাটার-ডে গ্র্যান্ডমাস্টার্স দাবায় হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। 

গ্র্যান্ডমাস্টার ইভেন্টে ষষ্ঠ রাউন্ডের খেলায় মনন রেজা নীড় হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার বারকেজ ডেভিডকে হারান। যদিও জিএম নর্ম পাচ্ছেন না।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অবশ্য হাঙ্গেরির ফিদে মাস্টার ইগরেসি মেইটের কাছে হেরে গেছেন। এরপর সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার ওয়াগ সুয়োককে হারিয়েছেন।

ফিদে মাস্টার মনন রেজা নীড় তার পর অবশ্য হাঙ্গেরির ফিদে মাস্টার ইগরেসি মেইটের সঙ্গে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার্স ও রেটিং দাবার সপ্তম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মঙ্গোলিয়ার মহিলা ফিদে মাস্টার আমিন-এরডেনি বায়ানমুখকে হারিয়েছেন।  নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হাঙ্গেরির ফিদে মাস্টার মায়ার ইসটভানের বিপক্ষে জিতেছেন।

সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।

আন্তর্জাতিক মাস্টার্স দাবায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৭ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন। অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টের সপ্তম রাউন্ডে খেলা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৪ পয়েন্ট পেয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক