জাতিসংঘ মিশন থেকে ফিরেই রোমানার নতুন রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৪, ১৯:২৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:২৮

নভেম্বরের হালকা শীতের বিকালে ভেজা সুইমিং কস্টিউমে হালকা কাঁপছিলেন রোমানা আক্তার। শীতে কিছুটা কষ্ট হলেও তার মুখে লেগে ছিল হাসির রেখা।  

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শনিবার শুরু হয়েছে ম্যাক্সগ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রথম দিনে সব মিলিয়ে হয়েছে ৪টি নতুন জাতীয় রেকর্ড। তবে দিনের শেষে সব আলো কেড়ে নিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু রোমানা। প্রথম দিনেই মেয়েদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে জিতেছেন সোনা।

প্রায় ৪ বছর পানি থেকে একরকম বিচ্ছিন্নই ছিলেন কিশোরগঞ্জের নিকলীর সাঁতারু। সেনাবাহিনীর চাকরির সুবাদে জাতিসংঘ মিশনে সুদানে গিয়েছিলেন রোমানা।

সেখানে জাতিসংঘের নির্দিষ্ট কার্যক্রমে অংশ নিতেন একজন সৈনিক হিসেবে। পানিতে নামার সুযোগ ছিল না। অনুশীলনও করতে পারতেন না।কিন্তু সেখান থেকে দেড় বছর মিশন শেষ করে দেশে ফেরেন গত বছর সেপ্টেম্বরে। এরপর প্রথম জাতীয় সাঁতারে অংশ নিয়েই করেছেন রেকর্ড।

দীর্ঘদিন পর পানিতে নেমে প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নিলেন রোমানা। এবং সোনার পদক জিতলেন রেকর্ড গড়ে। এমন কীর্তি গড়ে স্বাভাবিকভাবেই খুশি রোমানা, ‘সুদানে জাতিসংঘ মিশন থেকে ফিরে এটাই আমার প্রথম প্রতিযোগিতা। এতটা বিরতির পরও যে আমার পারফরম্যান্স ফিরিয়ে আনতে পেরেছি, এজন্য খুব ভালো লেগেছে।’

সুদানে অনুশীলনের কোনও সুযোগ ছিল না রোমানার, ‘ওই সময় ট্রেনিংয়ে থাকতে পারতাম না। সাঁতার থেকে পুরোপুরি দূরে ছিলাম বলা যায়। কারণ শুধু ইউএন (জাতিসংঘ) এর যে সব কার্যক্রম ছিল সেগুলো করতাম। তবে আমাদের সেনাবাহিনীর যে ফিজিকাল ট্রেনিং, সকালের পিটি, দৌড় , জগিং, হালকা স্ট্রেচিং- এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি ফিটনেস ধরে রাখার জন্য।’

ওই সময় সাঁতার ভীষণ মিস করতেন বলে জানালেন, ‘সুইমিং আমার ভালোবাসার জায়গা। তখন আসলে সাঁতার মিস করতাম খুব।’

২০০৮ সাল থেকে নিয়মিত বয়সভিত্তিক ও জাতীয় সাঁতারে অংশ নেন রোমানা। কিন্তু এবার সোনা জিততে সময় নেন ১ মিনিট ১৮ দশমিক ২৭ সেকেন্ড। ২০২১ সালে এই ইভেন্টে মরিয়ম খাতুন রেকর্ড গড়েছিলেন। তার রেকর্ড ভাঙতে পেরে খুব খুশি রোমানা, ‘আমি যে টাইমিং করেছি এটা ক্যারিয়ারে কখনও করিনি। ৪ বছর বিরতির পরও এটা করতে পেরে খুশি। আমি নিজের টাইমিং নিয়ে সন্তুষ্ট।’

যদিও এই টাইমিংয়ে আন্তর্জাতিক পদক সম্ভব নয় বলে জানালেন, ‘এটা নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় মেডেল জেতা সম্ভব না। কারণ আমাদের দেশের চেয়ে অন্যরা অনেক বেশি সুযোগ সুবিধা পায়। ওরা অনেক ট্রেনিং করে। এগিয়ে গেছে অনেক। তবে এটাকে ধরে যদি আমি আরও ভালো করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে।’ 

রোমানার সেরা সাফল্য ২০১৬ সালে। সেবার ৫টা সোনা জেতেন সব ইভেন্টে রেকর্ড গড়ে। তবে এখন সব নজর শুধু ব্রেস্ট স্ট্রোকে দিতে চান, ‘এখন ১০০ মিটার, ২০০ ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নজর দিতে চাই।’

২০১৬ সালে সর্বশেষ সাঁতারে এসএ গেমসে সোনা জেতেন মাহফুজা খাতুন। আবারও এসএ গেমসে সোনা জয়ের স্বপ্ন দেখেন রোমানা, ‘সঠিক অনুশীলন ও বিদেশি কোচ পেলে আমিও এসএ গেমসে সোনা জিততে পারবো।’

রোমানার বাবা নেই। মা বেঁচে আছেন। ৪ বোন ও ৬ ভাইয়ের একান্নবর্তী পরিবারে একমাত্র সরকারি চাকুরিজীবী তিনিই। ভাইয়েরা নিজেদের ব্যবসা করেন। কিন্তু মায়ের হাতে নিজের উপার্জনের টাকা তুলে দিতে পেরে খুশি রোমানা, ‘আমি চাকরি পাওয়ার পর থেকে মায়ের কাছে টাকা পাঠাই। এভাবেই পরিবারকে সহযোগিতা করতে চাই। এতেই আমার আনন্দ, ভালোলাগা।’

এর আগে বিকেল ৩টায় জাতীয় সাঁতারের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস