তামিমের পর জিয়ার ছেলেকে অর্থ সহায়তা দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৬

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাওজয়ার জিয়ার হাতে ৫ লাখ টাকা তুলে দিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। এই সময় জিয়ার স্ত্রী তাসমিন সুলতানাও সঙ্গে ছিলেন। একই দিন সন্ধ্যায় জিয়ার ছেলেকে দুই লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে এই অর্থ দেওয়া হবে বলে জানা গেছে। 

বাবার স্বপ্নপূরণ করতে সুপার গ্র্যান্ডমাস্টার হতে চান তাজওয়ার জিয়া। এজন্য আর্থিক সহায়তার প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরে জিয়ার ছোট্ট ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই। অনেকে সংস্থা ও ব্যক্তি পর্যায়ে আর্থিক সহায়তার কথা থাকলেও কেউই সেভাবে এগিয়ে আসেনি।  অবশেষে  তামিম ইকবাল ও ক্রীড়া উপদেষ্টা এগিয়ে এসেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী