১৫ বারের দ্রুততম মানবী এবার সংগঠক, কিন্তু…

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২১:০৩

এতদিন মাঠের লড়াইয়ে থাকলেও এবার সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করতে হচ্ছে ১৫ বারের দ্রুততম মানবীকে। অ্যাথলেটিকস ফেডারেশনের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি হয়ে সদস্য পদে শিরিন আক্তারের নাম এসেছে। যশোর থেকে বিমানে ঢাকায় আসছিলেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ফোনে ধরা গেলো ঢাকায় আসার পরই। জানালেন, আপাতত দ্রুততম মানবী হয়েই থাকতে চাইছেন!

পরের প্রশ্ন এসেই যায়। তাহলে কী সংগঠক ও অ্যাথলেট একাধারে পরিচিতি বয়ে বেড়াবেন? শিরিন হেসেই উত্তর দিলেন এভাবে—‘আসলে এভাবে কিছু চিন্তা করিনি। আমি তো এখনও অ্যাথলেট। আমাকে ফেডারেশনের সদস্য করা হয়েছে। এটুকু জানি। এখন ঢাকায় এসেছি। ফেডারেশনে খোঁজ-খবর নেবো। প্রথম সভা হয়ে গেলে বোঝার চেষ্টা করবো। তারপর দেখি কী হয়।’

জাতীয় আসর হলে অবশ্য শিরিন ট্র্যাকে দৌড়াবেন। এটা অকপটে জানিয়ে দিলেন। বর্তমান দ্রুততম মানবীর স্থানটা হাতছাড়া করতে চাইছেন না। বললেন, ‘অনুশীলনের মধ্যে আছি। যেন কোনও গেমস থাকলে ১০০ মিটার স্প্রিন্টে নামতে পারি, আরও একবার যেন সাফল্য কুড়াতে পারি।’

সংগঠক ও খেলোয়াড় একাধারে থাকলে তখন স্বার্থের সংঘাত থাকে। তখন মাঠে আয়োজন করবেন নাকি খেলবেন, দুটো একসঙ্গে করা বেশ কঠিন। শিরিন বলেন, ‘আসলে এই বিষয়টা এখনও পুরোপুরি ভাবিনি। মাত্র তো কমিটিতে জায়গা হয়েছে। সবার সঙ্গে কথা বলে দেখি। তবে আমি এখনই খেলা ছাড়ছি না। এটুকু বলতে পারি।’

ফেডারেশনের আরেকজন সদস্য সরাসরি বলে দিয়েছেন, ‘একজন খেলোয়াড় থাকা অবস্থায় ফেডারেশনে জায়গা করে নেওয়াটা ঠিক হয়নি। অবসর নেওয়ার পর হলে ভালো হয়। তাহলে স্বার্থের সংঘাত হবেই। আমার মনে হয় শিরিনকে আপাতত যেকোনও একটা বেছে নেওয়া উচিত। তাহলে ওর জন্য ভালো হবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী