মাইক টাইসনকে হারানো জ্যাক পলকে চ্যালেঞ্জ জানালেন সুর কৃষ্ণ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৪, ২১:২১আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২২:২০

অবসরে চলে যাওয়া কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে একটি প্রদর্শনী ম্যাচে হারিয়ে চারদিকে আলোড়ন তুলেছেন জ্যাক পল। ২৭ বছর বয়সী পলকে নিয়ে চারদিকে বেশ আলোচনা হচ্ছে। এবার এই আলোচনা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের সেরা পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।

আমেরিকান পলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন সুর কৃষ্ণ। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পলকে ট্যাগ করে মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

সুর কৃষ্ণ সাধারণত ৬৫ কেজি ওজন শ্রেণিতে খেলে থাকেন। আর জ্যাক পল ১০০ কেজিতে। তারপরও চ্যালেঞ্জ জানানো নিয়ে সুর কৃষ্ণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জ্যাক পলকে জেনে শুনে চ্যালেঞ্জ জানিয়েছি। আসছে নতুন বছরে যে কোনও সুবিধাজনক সময়ে খেলতে চাই। সারা বিশ্ব থেকে অনেকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। জানি না সে আমার চ্যালেন্জ গ্রহণ করবে কিনা। যদি গ্রহণ করে তাহলে ভালো। এর মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সবাই  চিনবে...  জানবে। আর ওজন বড় বিষয় নয়।’

সুর কৃষ্ণ এখন থাইল্যান্ডে রাশিয়ান কোচের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। জানুয়ারি ব্যাংককে পেশাদার লড়াই আছে। তবে এরপর জ্যাক পল তার চ্যালেঞ্জ গ্রহণ করলে যে কোনও স্থানে খেলতে প্রস্তুত। এখন দেখার পালা জ্যাক পল বাংলাদেশের সুর কৃষ্ণের ডাকে সাড়া দেন কিনা।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের