চলে গেলেন সাবেক মিস্টার বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭

এমনিতে তার শরীরটা ভালো যাচ্ছিল না। তার ওপর কয়েক দিন ধরে  রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু হাসপাতাল থেকে আর বাড়ি ফিরতে পারেননি  শরীরগঠন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম। বুধবার ভোরে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ছেড়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ জহির উদ্দিন চৌধুরী, ‘নজরুল ভাই অনেক দিন ধরে গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। উনার পাকস্থলীতে পানি জমে গিয়েছিল বেশ কিছু দিন। কোনও খাবার খেতে পারছিলেন না। হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই মারা গেছেন।’

বাদ জোহর আরমানিটোলা বড় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলাম এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি পড়াশুনা করেন স্কুল জীবনে আরমানিটোলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণি বিদ্যা বিভাগে ভর্তি হন। 

খেলোয়াড়ী জীবনে বডিবিল্ডিং, কুস্তি ও জুডো চর্চা করেছেন। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দুবার রুপা জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট পেয়েছেন। এছাড়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন। পেয়েছেন মিস্টার বাংলাদেশ খেতাব। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্র সংসদে সহ ক্রীড়া সম্পাদক হন একবার। এরপর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় এফ এইচ হল ব্যায়ামাগার প্রতিষ্ঠাসহ বডিবিল্ডং প্রতিযোগিতা আয়োজন করেন।

তিনি বাংলাদেশের একমাত্র বডিবিল্ডিং জাজ যার আন্তর্জাতিক শরীর গঠন প্রতিযোগিতায় বিচারক হওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি শরীরগঠন জাজেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন।

নজরুল ইসলামের মৃত্যুতে  শোক জানিয়েছে  শরীরগঠন ফেডারেশন ও  শরীরগঠন জাজেস অ্যাসোসিয়েশন। 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম