অলিম্পিয়ান সাগরকে হারিয়ে তামিমের সোনা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩২

নীলফামারী ও ফরিদপুরের পর এবার তারুণ্যের উৎসবে আর্চারির নানা আয়োজন হয়েছে টঙ্গীর প্রশিক্ষণ কেন্দ্রে। পাশাপাশি হয়েছে র‌্যাঙ্কিং প্রতিযোগিতা। 

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। ন্যাশনাল ওপেন র‌্যাঙ্কিং টুর্নামেন্টে মোট ৬০ জন আর্চার অংশ নেন। এর মধ্যে ছেলে ২৭ জন। আর মেয়ে ৩৩ জন। প্রতিযোগিতা হয়েছে ছেলে ও মেয়েদের রিকার্ভ‌ এবং কম্পাউন্ডে। আগামী ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আর্চারদের পরখ করার সুযোগ পেল ফেডারেশন। 

ছেলেদের রিকার্ভে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। ফাইনাল ম্যাচে তিনি হারিয়েছেন প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া বিকেএসপির সাগর ইসলামকে। মেয়েদের হয়ে এই বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উমাচিং মারমা। সিলভার পেয়েছেন পুলিশের ইতি খাতুন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমান বাহিনীর হিমু বাছার ও মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী