নির্দেশ না মানায় স্থগিত হতে পারে ১৫ ক্রীড়া সংস্থার আর্থিক বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২১:৪৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদযাপনের ঘোষণা দিয়েছে। একাধিক ফেডারেশন তা মেনে কার্যক্রমও চালাচ্ছে। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনও কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় কিংবা কার্যক্রম না করায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে পারে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে। 

ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কর্মপরিকল্পনা জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ জানুয়ারি। কিন্তু আজ পর্যন্ত ৭টি ফেডারেশন ও ৮টি অ্যাসোসিয়েশন থেকে কোনও সাড়াই পায়নি এনএসসি। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে পরিষদ। এনএসসির আইনের ধারা-২৩ (গ) অনুসারে এ ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। কিন্তু নির্দেশনা না মানায় এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করে দিতে পারে সংস্থাটি। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

শাস্তির মুখে পড়তে যাওয়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো হলো- বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বাশআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ খিউকুশীন অ্যাসোসিয়েশন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি