স্ত্রীর জন্য আপাতত ইংল্যান্ডেই বসবাস গ্র্যান্ডমাস্টার রাজীবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৫

বাংলাদেশের দাবার সবশেষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সবচেয়ে সক্রিয় ছিলেন। খেলার পাশাপাশি কোচিং নিয়ে থাকতেন। তবে এখন সেটায় ভাটা পড়তে যাচ্ছে। আপাত ইংল্যান্ডে থিতু হয়েছেন। 

গতকাল  সপরিবারে ইংল্যান্ডের পোর্টসমাউথে গেছেন রাজীব। মূলত তার স্ত্রী মুনতাহা রুম্মান অর্থি ভূতাত্ত্বিক বিজ্ঞানের ওপর এমফিল করবেন। সেই সূত্রেই  ইংল্যান্ডের জীবনযাপনকে বেছে নেওয়া। 

রাজীবের স্ত্রীর পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্স এক বছরের। এই সময়ে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে খেলার চেষ্টা থাকবে গ্র্যান্ডমাস্টারের, 'বাংলাদেশে গত কয়েক বছর লিগ ও ন্যাশনাল ছাড়া তো তেমন কোনও টুর্নামেন্ট হয়নি। এই বছর ন্যাশনাল হয়তো বছরের শেষ দিকে হতে পারে। খেলার ইচ্ছে আছে এখনও। নির্ভর করবে সময়-সুযোগের ওপর।' 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনাতে গিয়ে রাজীব জানালেন, 'অর্থি (স্ত্রী) এমফিল আগে শেষ করুক। এরপর আমরা পরের পরিকল্পনা করবো। দেশে ফেরারও ভাবনা আছে, আবার এখানে ভালো সুযোগ পেলেও কিছু করার সম্ভাবনা রয়েছে। সব কিছু নির্ভর করছে এমফিল শেষের পর।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম