সেরা ১০০ জনের খোঁজে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে গত ২০ জানুয়ারি শুরু হয়েছে যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতা। বাছাই শেষে এবার হবে চূড়ান্ত পর্ব।

দেশের ৬১ জেলায় হয়েছে ‘যুব কাবাডি’ প্রতিযোগিতা। ৮ জোনে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক ও বালিকা মিলিয়ে অংশগ্রহণ করেছে মোট ৫২৯ দল। 

বালক বিভাগে ৩৩১ দল, বালিকাতে দলসংখ্যা ১৯৮। জেলা পর্যায়ের প্রতিযোগিতার পর জোনাল পর্বে খেলা হয়েছে। এখন জাতীয় পর্বে চূড়ান্ত প্রতিযোগিতার অপেক্ষায় সেরা দলগুলো।

পল্টন ময়দানে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। যেখানে মধুমতী, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী জোনের প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো অংশগ্রহণ করবে। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘যুব কাবাডি প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল খেলোয়াড় বাছাই করা। হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে ৭ হাজার খেলোয়াড় আমরা পেয়েছি। সেখান থেকে চূড়ান্তভাবে ৫০ জন ছেলে আর ৫০ জন মেয়ে বাছাই করা হবে। এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাদের নার্সিং করে বিদেশি কোচের অধীনে ট্রেনিং করানোর পরিকল্পনা আমাদের আছে। খেলোয়াড় বাছাইয়ের জন্য ৮ জনের নির্বাচক প্যানেল আছে। এছাড়া ভালো মানের কোচ আমরা আনতে চাই। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা পোল্যান্ড থেকে ফিজিও আনার চেষ্টা করা হচ্ছে।’

বাংলাদেশের কাবাডির হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে বর্তমান কমিটি কাজ করছে বলে জানান সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ‘পদকের জন্য দুইটা জিনিস দরকার। অর্থ আর নিবিড় অনুশীলন। বিভিন্ন গেমসে যে পদক আমরা হারিয়েছি তা পুনরুদ্ধার করতে চাই। এটাই আমাদের নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ।’ 

এ বছর দেশে বিদেশে অনেক টুর্নামেন্ট আছে বাংলাদেশের। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নেপাল আসছে। পাকিস্তান, ইরান ও ভারতকে আনার চেষ্টাও চলছে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম