তৃতীয় রাউন্ডে সুর কৃষ্ণের কাছে কুপোকাত থাই বক্সার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯

৯ মাস পর পেশাদার বক্সিংয়ে ফিরে সুর কৃষ্ণ চমক দেখিয়েছেন। দশমবারের লড়াইয়ে প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ডের চানাকিয়াদ চুয়াফায়েতকে হারিয়েছেন তিনি। 

গতবার সুপার লাইট ইভেন্টে খেলা হয়েছিল। এবার শুধু লাইট ইভেন্টে হয়েছে খেলা। ৬১ কেজি ওজন শ্রেণিতে সুর কৃষ্ণ জেতার মিশনে খেলতে নেমে প্রতিপক্ষকে তৃতীয় রাউন্ডে ধরাশায়ী করেন। 

দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অভিজ্ঞতায় সুর কৃষ্ণ আগে থেকে অনেকটা এগিয়ে ছিলেন। এজন্য ব্যাংককে তিন সপ্তাহ ধরে রাশিয়ান কোচের অধীনে অনুশীলনও করেছেন।

বিজয়ী দুই বক্সার

আজ ব্যাংককের রিংয়ে ৬১ কেজি ওজন শ্রেণিতে সুর কৃষ্ণ জেতার মিশনে খেলতে নেমে স্বাগতিকদের বক্সারকে তৃতীয় রাউন্ডে আর দাঁড়াতে দেননি। তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন স্বাগতিকদের বক্সার।

সুর কৃষ্ণ ম্যাচ জেতার পর বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক দিন পর রিংয়ে নেমে শুরুতে কিছুটা জড়তা ছিল। এর জন্য দেখে শুনে খেলতে থাকি। তৃতীয় রাউন্ডে আক্রমণত্মাক খেলে প্রতিপক্ষকে লড়াই থেকে ছিটকে দেই। অনেক দিন পর জয়ের দেখা পেলাম। না জিততে পারলে হয়তো ক্যারিয়ারই হুমকির মধ্যে পড়ে যেতো। যাই হোক এখন অনেক ভালো লাগছে।’

সুর কৃষ্ণের আগে একই রিংয়ে বাংলাদেশের আরেক পেশাদার বক্সার উৎসব আহমেদ দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের উইসিটসাক সাইওয়েওকে হারান।

বাংলাদেশের দুই বক্সারের তাই জয়োৎসবের দিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী