টেস্ট সিরিজে নেপালকে হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯

বাংলাদেশ ও নেপালের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। আজ শুক্রবার দুই দলের অধিনায়কের উপস্থিতিতে পল্টন ময়দানে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মিজানুর রহমানকে অধিনায়ক করে ১৬ জনের বাংলাদেশ দলও ঘোষণা করা হয়।

তারুণ্যের উৎসবে দেশজুড়ে যুব কাবাডি প্রতিযোগিতা আয়োজনের পরই বাংলাদেশ ও নেপালের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করছে কাবাডি ফেডারেশন। পল্টন ময়দানে ২২,২৩, ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। ১৯৭৪ সালের পর প্রথমবার বাংলাদেশে কাবাডি টেস্ট সিরিজ হচ্ছে।

এই সিরিজ দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মান আরও বাড়বে বলে মনে করেন অধিনায়ক মিজানুর রহমান। নেপাল বাংলাদেশের চেনা প্রতিপক্ষ। ঢাকায় যে চারটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট হয়েছে সবগুলোতে খেলেছে তারা। কিন্তু নেপাল কখনও বাংলাদেশকে হারাতে পারেনি। সেই ধারাবাহিকতা এই টেস্ট সিরিজেও ধরে রাখার কথা জানিয়েছেন মিজানুর। নেপালকে পাঁচ ম্যাচেই হারিয়ে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ। 

বাংলাদেশ দলের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন কোচ বাদশা মিয়া, ‘১০ জানুয়ারি অনুশীলন শুরু করেছি। প্রস্তুতি ভালো হয়েছে। নতুন পুরানো মিলে ভালো দল হয়েছে আমাদের। আশা করি ভালো কিছু হবে। পাঁচটা ম্যাচ খেললে অনেক অভিজ্ঞতা হবে যা আমাদের পরবর্তীতে কাজে দেবে।’

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, বর্তমান কমিটির দায়িত্ব নেওয়ার পর ক্যালেন্ডার ঘোষণা করেছিল। সেটা অনুযায়ী এই সিরিজ হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য দেশও বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। একই সাথে বাংলাদেশ দলও সিরিজ খেলতে দেশের বাইরে যাবে। অর্থাৎ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিরিজগুলো অনুষ্ঠিত হবে। বিভিন্ন গেমসে বাংলাদেশ দল যেসব পদক হারিয়েছে তা পুনরুদ্ধার করাই লক্ষ্য বলে জানিয়েছেন সোহাগ। 

পাঁচ ম্যাচের সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন নেপাল কাবাডি দলের ম্যানেজার খেম শর্মা, ‘এখানে আসতে পেরে খুব সম্মানিত আমরা। এই সিরিজে দারুণ সফলতা আশা করছি। এর মধ্য দিয়ে দুই দেশের কাবাডির সম্পর্ক আরও গভীর হবে। ভবিষ্যতে আমরা বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানাবো। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতবো, সেটা কখনও বলছি না। তবে আমাদের প্রস্তুতি ভালো।’ 

বাংলাদেশ দল: মিজানুর রহমান (অধিনায়ক), দিপায়ন গোলদার, রাজিব আহমেদ, নেসার হাওলাদার, নাসির উদ্দিন,  লিটন আলী, রোমান, ফারদৌস শেখ, মনিরুল চৌধুরী (সহ-অধিনায়ক), রাজু শেখ, রাসেল হোসেন, 
অমল চন্দ্র রায়, সবুজ মিয়া, আল আমিন, আসাদুজ্জামান, সাজিদুল চাকলাদার।

বাদশা মিয়া (কোচ ও ম্যানেজার)

মো. আশরাফুল ইসলাম (কোচ)

মো. বজলুর রশিদ (কোচ)

সুজিত কুমার ব্যানার্জী (স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ)

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি