বিশ্ব দাবায় মননের ড্র

বাংলা ট্রিবিউট রিপোর্ট 
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৩

বিশ্ব জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়।

বুধবার মন্টেনেগ্রোর পেত্রোভাকে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে স্পেনের হুনকোসা পাদ্রোসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন দেশের অন্যতম সর্বকনিষ্ঠ দাবাড়ু।

পাদ্রোসের রেটিং ২০৮৮। মননের রেটিং ২৪৩১। সব দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার এই ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে টেবিলে বসে শেষ পর্যন্ত ড্র করেন।

বাংলাদেশের আরেক দাবাড়ু ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২৩) ওয়াকওভার পেয়েছেন প্রথম রাউন্ডে।

স্বাগতিক মন্টেনেগ্রোর নন-রেটেড দাবাড়ু ৯ বছর বয়সী রোদাভিচ রেলজা খেলতেই আসেননি। তাই পুরো পয়েন্ট নিয়েই শুরু করলেন তাহসিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম