না ফেরার দেশে চলে গেলেন ‘বিমান দা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ১৯:৪৩আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৯:৪৩

ক্রীড়া লেখক ও বর্ষীয়ান সাংবাদিক বিমান ভট্টাচার্য আজ শুক্রবার দুপুরে ঢাকার গোপীবাগে নিজ বাসভবনে পরলোক গমন করেন। সাংবাদিকদের কাছে ছিলেন প্রিয় ‘বিমান দা’।

৮৪ বছর বয়সে বিমান স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দীর্ঘদিন বিমান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চাকরি ছেড়ে পরে সাংবাদিকতা বেছে নেন। বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে কাজ করেছেন তিনি।

ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন বিমান। 

তার প্রয়াণে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম