চীনে বিশ্ব অ্যাথলেটিকসে হিটেই বাদ বাংলাদেশের জহির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মার্চ ২০২৫, ১৪:২২আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৪:২২

এবারও বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যপ্রবাসী ইমরানুর রহমানের। কিন্তু তিনি যাননি। তাতে জহির রায়হানের কপাল খুলে যায়। তবে তিনি সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি। 

আজ বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে প্রথম অংশ নিয়ে জহির ভালো করতে পারেননি। চীনের নানজিংয়ে ৪০০ মিটার দৌড়ে তিনি হিটে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন।

হিটে  দৌড় শেষ করতে বাংলাদেশের এই অ্যাথলেট সময় নেন ৪৯ দশমিক ৮৪ সেকেন্ড। সব মিলিয়ে ছেলেদের ৪০০ মিটারে ২৯ জনের মধ্যে জহির হয়েছেন ২৫তম।

বিশ্ব ইনডোরে আগের দুইবার ইমরানুরও দৌড়ে তেমন সাফল্য পাননি। ২০২৪ সালে গ্লাসগোতে এই প্রতিযোগিতার সেমিফাইনালের ২ নম্বর হিটে দৌড়ান তিনি। ৬ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে ছিলেন। আর সব মিলিয়ে ২৪ জনের মধ্যে ২১তম হয়েছিলেন ।

এর আগে ২০২২ সালে বেলগ্রেডে হওয়া বিশ্ব ইনডোরে অবশ্য সেমিফাইনাল থেকে বিদায় নেন ইমরানুর। হিটে সময় নেন ৬ দশমিক ৬৪ সেকেন্ড।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী