এক শুটারের আক্ষেপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ২০:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২০:৪২

গত বছরের ৫ আগস্টের পর শুটিং ফেডারেশনও স্থবিরতা নেমে আসে। মহাসচিব ইন্তেখাবুল হামিদ আর দায়িত্বে নেই। এরপর থেকে ফেডারেশনের কার্যক্রম সেভাবে চলছে না। অস্ত্র ও গুলি আমদানি হলেও কোনও খেলা নেই। দেশের বাইরে অংশ নেওয়া হচ্ছে না। নেই ট্রেনিং প্রোগ্রামও। ইরানি কোচের সঙ্গে চুক্তি নবায়ন হয়নি। শুটাররা অনেকটা হাত পা গুটিয়ে বসে আছেন। হতাশায় নিমজ্জিত সবাই। সার্চ কমিটি এখনও এডহক কমিটি দিতে পারেনি। এই অবস্থায় জাতীয় দলের শুটার শোভন চৌধুরী নিজের হতাশা উগরে দিলেন।

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোভন লিখেছেন, ‘লোহা দীর্ঘদিন ব্যবহৃত না হলে জং ধরে যায়, কিন্তু একটু ঘষামাজা করলেই তা আগের মতো চকচকে হয়ে ওঠে। কিন্তু একজন খেলোয়াড়? যিনি বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন, অগণিত ত্যাগ স্বীকার করে নিজের অবস্থান তৈরি করেন- তার জন্য কি ফিরে আসা এতটাই সহজ? একজন খেলোয়াড়কে তার অবস্থান ধরে রাখতে হলে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে হয়, প্রতিনিয়ত শিখতে হয়, লড়াই করতে হয়। প্র্যাকটিসের প্রতি সামান্য অবহেলাও তার অর্জনকে ম্লান করে দিতে পারে।’

তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন, ‘শুটিং আমাদের গৌরবের খেলা, অথচ আজ শুটারদের কোনও প্র্যাকটিস নেই, নেই কোনও লক্ষ্য, নেই কোনও দিকনির্দেশনা। অন্য সব খেলাধুলা যখন চলমান, তখন আমাদের শুটাররা শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছে না।’

তার আকুতি, ‘লোহা মেরামত করা সহজ, কিন্তু একজন খেলোয়াড়, যে ১০-১৫ বছর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করে, সে যদি ছন্দ হারায়, তা ফিরে পাওয়া কি এতই সহজ? প্রত্যেকটি খেলোয়াড়ের স্বপ্ন ও অর্জনকে মূল্যায়ন করুন।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম