আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ এপ্রিল ২০২৫, ২১:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:৩২

২০২১ সালে নানান কারণে অ্যাথলেট জহির রায়হানকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার চার বছর পর আবারও শাস্তির মুখে পড়েছেন বিশ্ব ইনডোরে অংশ নিতে আসা অ্যাথলেট। এবার  ছয় মাসের জন্য জহিরকে নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ফেডারেশন। আপাতত এই সময়ে তাকে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প, জাতীয় ও আন্তর্জাতিক সকল অ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এবার জাতীয় দলের ক্যাম্পে ঈদের পর যোগ না দেওয়াসহ শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ হয়েছেন শেরপুর থেকে উঠে আসা নৌবাহিনীর অ্যাথলেট। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জহির শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাই ওকে এবার ছয় মাসের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে।’

জহির ৪০০ মিটার দৌড়ে টানা সাফল্য পেয়ে আসছেন। সবশেষ জাতীয় আসরেও স্বর্ণপদক জিতেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম