আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব পেলেন ওয়াদিফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ২২:৩৪আপডেট : ০১ মে ২০২৫, ২২:৩৪

আন্তর্জাতিক মহিলা মাস্টারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন ওয়াদিফা আহমেদ। বাংলাদেশের এই দাবাড়ু গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে তিনি এই খেতাব পান। বৃহস্পতিবার তার খেতাব অনুমোদন দিয়েছে বিশ্ব দাবা সংস্থা।

এদিন বাংলাদেশ দাবা ফেডারেশনের মিডিয়া কমিটি এক বিজ্ঞপ্তি দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

গত মার্চে অনুষ্ঠিত শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে শুরু থেকে ছন্দে ছিলেন ওয়াদিফা। চ্যাম্পিয়নও হন তিনি। তাতে ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়ায় হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই দাবাড়ু।

ওয়াদিফাকে নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেলো বাংলাদেশ। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা।  

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি