সেরা সাঁতারুর খোঁজে বাছাই শুরু, আলোচনায় স্কোরবোর্ড ও ৪ কোটি টাকার গ্যাস বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মে ২০২৫, ১৯:৪৫আপডেট : ১০ মে ২০২৫, ১৯:৪৫

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী, সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের বাছাই করতে আজ শুরু হয়েছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’। বিকালে মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫ এর স্টিয়ারিং কমিটির আহবায়ক রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল মাকসুস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। 

সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণের কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ‘সুইমিং আমাদের জাতীয় জীবনের সঙ্গে জড়িত। সুইমিং ফেডারেশনের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। এরকম ট্যালেন্ট হান্ট হলে ভালো মানের খেলোয়াড় আমরা খুঁজে পাবো। অন্য ফেডারেশনকেও আমি বলবো সুইমিংয়ের মতো এরকম কার্যক্রম তারা যেন শুরু করে।’ 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে কিছু দাবি তুলে ধরেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, ‘মাননীয় উপদেষ্টা প্রথমবার সুইমিং ফেডারেশনে এসেছেন। আমার বক্তব্যে আমি কিছু দাবি তুলে ধরতে চাই। আমাদের এখানে স্কোরবোর্ড দীর্ঘ দিন ধরে নষ্ট হয়ে আছে। আজ এটা ঠিক হয়েছে। কিন্তু কতক্ষণ ঠিক থাকবে তা জানি না। তাই স্কোরবোর্ড নতুনভাবে সংযোজন করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া সুইমিং পুলের সংস্কার কাজ করা প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে চার কোটি টাকা গ্যাস বিল বাকি থাকার কারণে লাইন কেটে দেওয়া হয়েছে। এর ফলে এখানে শীতকালে ঠান্ডা পানিতে সুইমিং করা অনেক কষ্টসাধ্য বিষয়। এই বিষয়ে মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।’ 

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলা থেকে আজ সাঁতারুদের বাছাই করা হয়। যারা বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের ইয়েস কার্ড দেওয়া হয়। 

উত্তীর্ণ সাঁতারুদের হাতে ইয়েস কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ।

এই কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু বাছাই করা হবে। সুইমিং ফেডারেশন ৮টি বিভাগ ও ৬৪টি জেলা হতে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করবে। বয়সসীমা হচ্ছে ৯ থেকে ১১ বছর এবং ১২ থেকে ১৫ বছর। 

পুরো বাছাই প্রক্রিয়াকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব আজ থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। এই পর্বে ৬৪টি জেলা থেকে ৬০০ জন সাঁতারু নির্বাচন করতে চায় সুইমিং ফেডারেশন। দ্বিতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত। বাছাই পর্বের এই ধাপে সাঁতারুর সংখ্যা ৬০০ থেকে নামিয়ে ১০০ জনে আনা হবে। এরপর ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তৃতীয় পর্বে ৫০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। সেরা ৫০ সাঁতারুকে দুই বছর প্রশিক্ষণ দেওয়া হবে। এই কার্যক্রম চলবে এ বছর ১০ নভেম্বর থেকে ২০২৭ সালের ১০ নভেম্বর পর্যন্ত।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী