আলেয়া ফেরদৌসী শুটিংয়ের দায়িত্বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ১২:২১আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:২১

শেষ পর্যন্ত বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৯ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। সাধারণ সম্পাদক হয়েছেন বেগম আলেয়া ফেরদৌসী। বর্ষীয়ান নাট্যাভিনেত্রী একসময় টেলিভিশনেও সরব ছিলেন। এছাড়া আলেয়া ফেরদৌসী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডেপুটি সেক্রেটারির জেনারেল ছিলেন। এক সময় শুটিং স্পোর্টস ফেডারেশনের উপমহাসচিবও ছিলেন। এবার তিনি শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটিতে আছেন সহ সভাপতি রোমো রউফ চৌধুরী, সদস্য হিসেবে আছেন আবদুর রহমান, সরোয়ার হোসেন, ইমরান চৌধুরী, তৈমুর ফারুক মুন্না, ইউসুফ মোহসীন, সিরাজুল ইসলাম বাবু, শাহেদ আহমেদ, মিতি দেওয়ান, আবদুল্লাহ সালেহীন অয়ন ও দাইয়ান নাফিস। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রয়েছেন কমিটিতে। 

দেশের ক্রীড়া সংস্কারের অংশ হিসেবে সব ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হলেও শুধু শুটিংয়ের কমিটি দেওয়া হচ্ছিল না।  অবশেষে দেরিতে হলেও তাও দেওয়া হয়েছে। এ বছর জুন পর্যন্ত পর্যন্ত সব মিলিয়ে ৪৭টি ফেডারেশনের অ্যাডহক কমিটি তৈরি হয়েছে। সবশেষ শুটিং স্পোর্টস ফেডারেশনের কমিটি দেওয়া হলো।  এমনিতে দেশের শুটিং স্থবির হয়ে আছে।  নতুন কমিটি আসায় শুটাররা নতুন করে আশার আলো দেখতে পাবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম