নারীদের দাবায় প্রথম বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৯:৩৪আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৯:৩৪

ফিদে নারী দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন ভারতের দিব্যা দেশমুখ। তার কল্যাণে নারী দাবায় প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেয়েছে ভারত।   

অবশ্য ফাইনালে দুজন প্রতিযোগী ছিলেন ভারতের। তাই ভারত থেকে যে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন আসতে যাচ্ছে সেটা নিশ্চিতই ছিল। সেই জায়গায় ৩৮ বছরের অভিজ্ঞ কোনেরু হাম্পিকে হারিয়ে শেষ হাসি হেসেছেন ১৯ বছরের দিব্যা। সোমবার টাইব্রেকারে হাম্পিকে হারিয়েছেন দিব্যা। দ্বিতীয় র‌্যাপিড গেম জিতে চ্যাম্পিয়ন হন তিনি। এর ফলে ভারতের ৮৮তম গ্র্যান্ড মাস্টার এবং ভারতের চতুর্থ নারী গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন দিব্যা। 

দিব্যা এবং হাম্পি দুজনেই সেমিফাইনালে জেতায় আগামী বছরের নারীদের ক্যান্ডিডেট টুর্নামেন্টে তাদের স্থান নিশ্চিত করেছেন। নিজের প্রতিক্রিয়ায় দিব্যা বলেছেন, ‘এটি নিঃসন্দেহে অনেক বড় কিছু আমার জন্য। এখনও অনেক কিছু অর্জন বাকি। আমি আশা করছি এটি কেবল শুরু।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী