পাকিস্তানে পর্বতারোহণের সময় দুর্ঘটনায় অলিম্পিক তারকার মৃত্যু

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১২:১০আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:১০

অলিম্পিকে দুইবারের বায়াথলন চ্যাম্পিয়ন লরা ডালমেয়ার। ৩১ বছর বয়সী এই জার্মান অ্যাথলেট পাকিস্তানে পবর্তারোহণের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুইবারের স্বর্ণজয়ী লর সোমবার কারাকোরাম পর্বতমালায় অভিযানের সময় পাথর ধসে দুর্ঘটনার শিকার হন। যা প্রায় ৫ হাজার ৭০০ মিটার উচ্চতায় ঘটেছিল। পর্বতারোহণের সময় তার সঙ্গী মারিনা ইভা দুর্ঘটনার পর জরুরি পরিষেবায় যোগাযোগ করেছিলেন। তার পর জার্মানি ও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ পর্বতারোহীদের নিয়ে গঠিত উদ্ধারকারী দল তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করলেও খারাপ আবাহওয়ায় তাতে বাধার সৃষ্টি হয়। 

ডালমেয়ারের ম্যানেজমেন্ট কোম্পানি বুধবার জানায়, সম্ভবত তিনি ২৮ জুলাই দুর্ঘটনার দিনই মৃত্যুবরণ করেছেন।

ডালমেয়ারের ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে যেন কেউ তাকে উদ্ধারের জন্য নিজের জীবন ঝুঁকিতে না ফেলে—এটা ছিল লরার স্পষ্ট বার্তা ও লিখিত ইচ্ছা। তার ইচ্ছা ছিল, এমন পরিস্থিতিতে যেন তার মরদেহ পর্বতেই রেখে দেওয়া হয়।’

২৯ জুলাই সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু হলেও পরে তা স্থগিত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে—যেমন পাথরধস ও অনির্দিষ্ট আবহাওয়া—লায়লা পিকে মরদেহ উদ্ধার একটি উচ্চ ঝুঁকির কাজ এবং তা সম্ভব নয়।’

জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন বিবৃতিতে বলেছে, ডালমেয়ার কেবল একজন অলিম্পিক চ্যাম্পিয়নই ছিলেন না, তিনি ছিলেন হৃদয়বান, নৈতিকতা ও দূরদৃষ্টির অধিকারী একজন মানুষ।

জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ডালমেয়ার ছিলেন বিশ্বব্যাপী আমাদের দেশের একজন দূত এবং সীমান্ত পেরিয়ে শান্তিপূর্ণ, আনন্দময় ও ন্যায়সঙ্গত সহাবস্থানের একটি রোল মডেল।’

অভিজ্ঞ পর্বতারোহী ডালমেয়ার দুটি শীতকালীন অলিম্পিকে জার্মানির প্রতিনিধিত্ব করেন এবং ২০১৮ সালে পিয়ংচ্যাং অলিম্পিকে দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জেতেন। তিনি ছিলেন প্রথম নারী যিনি একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সাতটি স্বর্ণসহ মোট ১৫টি পদক জিতেছেন তিনি। ২০১৯ সালের মে মাসে তিনি প্রতিযোগিতামূলক খেলা থেকে অবসর নেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী