বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারসেরা টাইমিং অ্যানির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৩:৩৬আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৩:৩৬

আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের অ্যানি আক্তার। তবে তিনি দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছেন।

অ্যানি ২০২৩ কমনওয়েলথ ইয়ুথ গেমসে করা তার পূর্বের সর্বোত্তম সময় ১ মিনিট ১২ দশমিক ২০ সেকেন্ড ভেঙে এবার ১ মিনিট ৮ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বব্যাপী ৮২ প্রতিযোগীর মধ্যে ৭৭তম স্থান অর্জন করেন। এই সময়ে তিনি দুই নম্বর হিটে ১০ জনের মধ্যে ৬ষ্ঠ হন।

দক্ষিণ এশীয় সাঁতারুদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন শ্রীলঙ্কার হিরুকি ডি সিলভা, ৫৯ দশমিক ৮৩ সেকেন্ড সময় নিয়ে ৪৯তম স্থান দখল করেন তিনি।

মালদ্বীপের আমনা মিরাসাদ ১ মিনিট ৪ দশমিক ০৪ সেকেন্ডে শেষ করে ৭২তম হন, আর নেপালের আর্যা মহারজন ১ মিনিট ৫ দশমিক ৪৩ সেকেন্ড সময় নিয়ে ৭৫তম স্থান লাভ করেন।

এদিকে, অ্যানি আগামী ২ আগস্ট ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেবেন। একই দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অংশ নেবেন। 

উল্লেখ্য, অ্যানি গত মে মাসের জাতীয় বয়সভিত্তিক সাঁতারে ১২টি স্বর্ণ জিতে রেকর্ড গড়েছিলেন। তার পরই ফেডারেশন তাকে বিশ্ব সাঁতারের জন্য নির্বাচিত করে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি